বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সারাদেশে
ট্রাম্পের সমালোচনার পরই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি কুরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে : ধর্মমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার–কর্মশালা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা বসন্তের রঙে রাঙা প্রকৃতি, শিমুলে মুগ্ধ জনপদ নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান মাদক সরবরাহে বাধা দেওয়ায় শিক্ষার্থীর ওপর হামলা ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাইয়ুমের দাফন সম্পন্ন চান্দিনা ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

ট্রাম্পের সমালোচনার পরই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি

  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮ দেখেছেন :

আন্তর্জাতিক ডেক্স

যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারে অনুমতি না পেয়ে কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। এরপরেই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে কিয়ার স্টারমার পার্লামেন্টে বলেছেন, ‘মার্কিন বিমান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছে।

এটাই আমাদের ভালো সম্পর্কের প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘আমাদের ঘাঁটি ব্যবহার করে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের জীবন রক্ষা করছে, এটা ভালো সম্পর্কের বাস্তব রূপ।

তিনি আরো যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনায় আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

গত মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক আগের মতো নেই বলে মন্তব্য করেন। তীব্র সমালোচনা করে বলেন, আমরা যাকে মোকাবেলা করছি, তিনি উইনস্টন চার্চিল নন। যুক্তরাজ্য খুব অসহযোগিতাপূর্ণ আচরণ করছে। আমি যুক্তরাজ্যের ওপর সন্তুষ্ট নই।

এদিকে গত সোমবার কিয়ার স্টারমার পার্লামেন্টে বলেছিলেন, ‘আকাশপথে হামলা করে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে আমরা বিশ্বাসী না। ইরানে মার্কিন আগ্রাসনে কোনো ভূমিকা রাখতে অস্বীকৃতি জানালে ট্রাম্পের অসন্তোষের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপরেই তিনি সীমিত পরিসরে দুটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz