বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে
ট্রাম্পের সমালোচনার পরই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি কুরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে : ধর্মমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার–কর্মশালা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা বসন্তের রঙে রাঙা প্রকৃতি, শিমুলে মুগ্ধ জনপদ নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান মাদক সরবরাহে বাধা দেওয়ায় শিক্ষার্থীর ওপর হামলা ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাইয়ুমের দাফন সম্পন্ন চান্দিনা ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ দিকে রাতের এ ঘটনার জের ধরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন কয়েক দফা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ‘পাওনা টাকা দিতে না পারায় মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন শাহজাহান মিয়ার বাবা নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে রাতে গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকালে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz