বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সারাদেশে
ট্রাম্পের সমালোচনার পরই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি কুরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে : ধর্মমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার–কর্মশালা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা বসন্তের রঙে রাঙা প্রকৃতি, শিমুলে মুগ্ধ জনপদ নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান মাদক সরবরাহে বাধা দেওয়ায় শিক্ষার্থীর ওপর হামলা ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাইয়ুমের দাফন সম্পন্ন চান্দিনা ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান

  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯ দেখেছেন :

ঢাকা অফিস

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে, এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানানা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যে, তা তাদের প্রত্যাশারও বাইরে ছিল। খলিলুর রহমান বলেন, পল কাপুর আমাকে বলেছেন- আমার মনে আছে, আপনি ওয়াশিংটন সফরে বলেছিলেন যে আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম আদৌ কি তাই হবে? পরে আমরা দেখলাম, আসলেই একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি কিছু কিছু কেন্দ্রে মেলার মতো অবস্থা দেখেছেন। খুব আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করেছে। পল কাপুর প্রধানমন্ত্রীকে তার সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz