রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সারাদেশে
রমজানজুড়ে অসহায় রোজাদারদের পাশে ‘মানবতার তরে মানবপ্রেমীর’ মানবিক উদ্যোগ ৫০ হাজার টাকায় শিশু বিক্রির পর অপহরণের নাটক সাজায় মা চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল,ওমরাহ যাত্রীদের খোঁজে নিতে বিমানবন্দরে ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের ৬ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু খাদে পড়ল প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়া গাড়ি আপাতত বাজারে আসছে না বিটিসিএলের এমভিএনও সিম ইফতারের আগে কুমিল্লার বাতাসে মিষ্টি ঘ্রাণ নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে: হাসনাত আবদুল্লাহ রাজনীতি

রমজানজুড়ে অসহায় রোজাদারদের পাশে ‘মানবতার তরে মানবপ্রেমীর’ মানবিক উদ্যোগ

  • আপডেট সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় ব্যস্ত, ঠিক তখনই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের রাস্তার পাশে চোখে পড়ছে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার তরে মানবপ্রেমীর” উদ্যোগে প্রতিদিন গরিব, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে।

রমজান মাসব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা মহাসড়কের পাশে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী সাজিয়ে রোজাদারদের হাতে তুলে দেন।

আনিসুর রহমান নামে প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দরভাবে সাজানো ইফতারের আয়োজন দেখে তিনি গাড়ি থামিয়ে সবার সঙ্গে ইফতারে অংশ নেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।”

ইফতার গ্রহণ করতে আসা রোজাদার ইসমাইল মিয়া বলেন, “আমি প্রায় প্রতিদিন এখানে ইফতার করি। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে যারা এই আয়োজন করছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। অনেক মানুষ আছেন, যারা সারাদিন রোজা রাখলেও ভালোভাবে ইফতার করতে পারেন না।”

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই ইফতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রতিদিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। আমাদের লক্ষ্য শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।”

তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ। সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।”

মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে সমাজসেবামূলক কার্যক্রমের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz