শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সারাদেশে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু খাদে পড়ল প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়া গাড়ি আপাতত বাজারে আসছে না বিটিসিএলের এমভিএনও সিম ইফতারের আগে কুমিল্লার বাতাসে মিষ্টি ঘ্রাণ নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে: হাসনাত আবদুল্লাহ রাজনীতি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর পিতার ইন্তেকালে কৃষিমন্ত্রীর শোক শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার গণভোটের ফলাফলে বড় সংশোধনী / প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা চালু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ দেখেছেন :

ভিক্টোরিয়া সংবাদদাতা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের অধীনস্থ যুব রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ৩ দিনব্যাপী ‘রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ শাখার সহকারী ইন-চার্জ প্রফেসর ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সেক্রেটারি জামিল আহমেদ খন্দকার। তিনি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাদা এমরান।

তিন দিনব্যাপী এ নিবিড় প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত যুব প্রধান ও প্রশিক্ষক ফয়সাল আহমেদ, প্রশিক্ষক আমিনুল ইসলাম রাকিব এবং মুহাম্মদ ফয়সাল।

কলেজ টিমের দলনেতা ওমর সানির নেতৃত্বে প্রশিক্ষণে মোট ৫৪ জন সদস্য অংশগ্রহণ করছেন। এর মধ্যে ২৫ জন নারী ও ২৯ জন পুরুষ সদস্য রয়েছেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের দক্ষতা অর্জন এবং রেড ক্রিসেন্টের মূলনীতিসমূহ তরুণ স্বেচ্ছাসেবকদের মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে তারা যেকোনো দুর্যোগে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz