
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত কুমিল্লা এর বিচারক মোঃ সুলতান উদ্দিন প্রধান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে হেযবুত তওহীদের ২ সদস্য ১.মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ (সভাপতি লাকসাম উপজেলা হেযবুত তওহিদ) এবং তার সহোদর ভাই ২.ফাতেউর রহমান শামীমকে রাষ্ট্রবাদি মামলা নং ৫/১২ থেকে বেকুসুর খালাস প্রদান করা করে।
উল্লেখ্য হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন, গত ৩০ বছর যাবত সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং অপরাজনীতির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে,
২০১১ সালে কিছু উগ্রবাদী ধর্মব্যবসায়ী গোষ্ঠী মব সৃষ্টি করে মিথ্যা অপবাদ আরোপ করে জনগণকে উসকে দিয়ে বাড়িঘর ভাঙচুর করে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।
: পুলিশ ৫৪ ধারা গ্রেফতার করে পরে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত দেখায়। দীর্ঘ ১৫ বছর পর সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে স্বসম্মানে ব্যাকসুর খালাস দেয়।