
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
জনগণ আমাকে বিনা পয়সায় ভোট দিয়েছে। আমি এমপি নির্বাচনের জন্য ১০০ টাকাও খরচ করিনি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমার দায়বদ্ধতা আছে দেবিদ্বারের মানুষের কাছে। এজন্য আমার সর্বোচ্চটা দিয়ে নাগরিকবান্ধব দেবিদ্বার গড়ে তুলবো।একইসাথে তিনি দেবিদ্বারে গোমতী নদীর মাটিখেকোদের বিরুদ্ধে,ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।