
ঢাকা অফিসো
ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সরকারি ঘোষণা অনুযায়ী, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং এটি সরকারি উদ্যোগে বিনা পয়সায় দেওয়া হবে।
বার্তায় আরও বলা হয়,
ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি।
কেউ এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।