বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

কুমিল্লায় স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়েছিল মেঝেতে

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ দেখেছেন :

প্রতিনিধি, হোমনা

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায়ম ওই এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার, তার ছেলে হোসাইন (৪) এবং দেবরের ছেলে জোবায়েদ (৬)।
স্থানীয় দেলোয়ার হোসেন ও আজিজ মিয়া জানান, ‘সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ নিহতদের ঘরের জানালা দিয়ে তাকিয়ে লাশগুলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাকাডাকি করে আশপাশের লোকজনকে জড়ো করেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।’
ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা সকাল ৮টার দিকে এই হত্যাকাণ্ডের সংবাদ পাই। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন। তদন্তের জন্য সিআইডি, ডিবি ও ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে তদন্ত করে আলামত সংগ্রহ করেছেন। তাদের তদন্ত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে, ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz