মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

  • আপডেট সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ দেখেছেন :
চট্টগ্রাম থেকে ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লা প্রতিনিধি |
কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। এর আগে একই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসান ঢাকামুখি মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের পর মাঝামাঝি স্থানে একটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। তার ঘটনাস্থলে পৌছলে উদ্ধার কাজ শুরু হবে।
লাকসাম রেলওয়ে জংশনের মেকানিক্যাল ইনচার্জ মো. সাইফুর রহামন বলেন, খবর পেয়ে আমরা একটি রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। চট্টগ্রাম থেকেও আরও একটি রিলিফ ট্রেন আসছে। তারা এলে যৌথ ভাবে উদ্ধার কাজ শুরু করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz