রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

তিতাসে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ দেখেছেন :

প্রতিনিধি, তিতাস

কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সাথে তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন নেতাকর্মীসহ সাধারন জনগনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ৩টায় উপজেলার  কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের মৃত্তিকা এন্টারপ্রাইজ সংলগ্ন মাঠে এ শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মোঃ সালাউদ্দিন সরকার, সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, সহ সভাপতি মোসাঃ রুবি ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন শিকদার, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজ মোল্লা, বিএনপি নেতা মনোয়ারসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে নব নির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দলীয় নেতাকর্মী, সমর্থক, ও বিভিন্ন স্ততরের সাধারন জনগন ফুল দিয়ে বরণ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz