শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সারাদেশে
রুমিন ফারহানাসহ নির্বাচনে জয়ী সাত নারী প্রার্থী জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে : ইসি এবার তারেক রহমানকে ফোন করলেন মোদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, একটি করে জামায়াত , এনসিপি ও স্বতন্ত্র কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া  নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহবান- কুমিল্লা-০৬ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচনের ১ দিন আগেই সুখবর পেলেন হেভিওয়েট প্রার্থী কায়কোবাদ

জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে : ইসি

  • আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. সানাউল্লাহ।
তিনি বলেছেন, ‘সব আশঙ্কা, শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।’
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটির আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে মো. সানাউল্লাহ এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নির্বাচন কমিশনের একটাই কমিটমেন্ট ছিল। সেটি হচ্ছে, নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই শতভাগ চেষ্টা করা হয়েছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত।’
‘এ নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্ব ছিল না, বরং একটি পবিত্র আমানত হিসেবে কমিশন তা গ্রহণ করেছিল।’
দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘জনগণ ঈদ উৎসবের মত স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর ফলে সব আশঙ্কা ও শঙ্কা দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।’
‘নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশাও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz