বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ

  • আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ দেখেছেন :

মহিউদ্দিন আকাশ ||

গত ১৭ বছরে আমাদের তরুনদের একটা অংশকে বিপথে নিয়ে গেছে আওয়ামী লীগ।  গ্রামে গন্জেও মাদকের সয়লাভ করেছে। তরুনদের বাঁচাতে মাদক দূর করতে হবে। অনেক শিক্ষিত তরুনরা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কুঠির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ  ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মুরাদনগরের পূর্বধৈইর পশ্চিমের নবীয়াবাদ,খৈয়াখালী,হাটাস এবং পূর্বধৈইর পূর্বের হিরাপুর, কুরবানপুর,টনকী ইউনিয়নের বাইরা কেন্দ্র আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন- আমরা ক্ষমতায় আসলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ডের পরিকল্পনা রেখেছেন।

আওয়ামীলীগ আমার প্রতি জুলুম করেছে আর আমার আল্লাহ সকল জুলুম নির্যাতন থেকে উদ্ধার করে আমাকে সম্মানের সাথে দেশে নিয়ে এসেছে।

এই মুরাদনগরের মানুষের কাছে আমি চিরঋণী। ঢাকায় গিয়ে আমাকে রিসিভ করেছে। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারী আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারো আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুধারে উৎসুক জনতার ঢল নামে। পথসভাগুলো রুপ নেয় জনসভায়।  দাদাভাই আর ধানের শীষ স্লোগানে মুখরিত কায়কোবাদের নির্বাচনী সভায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।

বিভিন্ন ইউনিয়নের পৃথক পৃথক পথ সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির  আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা।
উপজেলা যুবদলের আহবায়ক  সোহেল সামাদ।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz