
জহিরুল হক রাসেল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে উপজেলা প্রশাসনসহ যৌথ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা জাহান এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন যৌথবাহিনী।পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের সিসি ক্যামেরা, বিদ্যুৎ, ওয়াশব্লকসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি তদারকি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, একটি সুষ্ঠ, অবাদ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতকরণে সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন, এবার নির্বাচনের দিন সকল পুলিশ সদস্যদের বডি ক্যামেরা অন থাকবে। কোন সন্ত্রাসী কর্মকান্ডকে বরদাস্ত করা হবে না। কোন মূল্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- (দেবিদ্ধার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার কর্নেল তানভীরসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা।