রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

লাকসামে মহিলা দলের গণসংযোগ

  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ দেখেছেন :

প্রতিনিধি, লাকসাম

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে আজগরা ইউনিয়ন মহিলা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ইউনিয়নের গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন মহিলা দলের নেতাকর্মীরা।

আজগরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জেসমিন বেগমের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়।

গণসংযোগকালে জেসমিন বেগম বলেন, “ধানের শীষ হলো শান্তি ও উন্নয়নের প্রতীক। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই।” তিনি আসন্ন নির্বাচনে আবুল কালামকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

এই গণসংযোগে আরও উপস্থিত ছিলেন আজগরা ইউনিয়ন মহিলা দলের সহ-সভাপতি তাসলিমা আক্তার ও তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহনাজ, যুগ্ম সম্পাদক নুরজাহানসহ ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​প্রচারণা শেষে নেতৃবৃন্দ জানান, ধানের শীষের পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং কেন্দ্র দখলমুক্ত সুষ্ঠু ভোট হলে আবুল কালাম বিপুল ব্যবধানে জয়ী হবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz