রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেশের মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য : শফিকুল আলম

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ দেখেছেন :

ঢাকা অফিস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে তাদের ব্যালট আগেই চুরি হয়ে গেছে। কোথাও আবার ভোটারদের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘এখন দেশের মানুষ এই নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দেশের বিভিন্ন স্থানে যে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে হাজার হাজার থেকে শুরু করে লাখ লাখ মানুষের উপস্থিতিই তার প্রমাণ। এসব সমাবেশ স্পষ্ট বার্তা দিচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন এই সরকার ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জানাচ্ছে, সে বিষয়ে সেখানে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি আলী রিয়াজও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন কেন ‘হ্যাঁ ভোট’ প্রয়োজন।’

প্রেস সচিব বলেন, ‘দেশের ৪৯৫টি উপজেলায় ‘হ্যাঁ ভোট’-এর প্রচারণায় বিশেষ ভোটের গাড়ি পাঠানো হয়েছে।’

ইতোমধ্যে এসব গাড়ির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তিনি।

এর আগে তিনি ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া বুচাই পাগলার মাজার পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz