বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সারাদেশে

‎প্রয়োজনে রাজপথে রক্ত দিবো তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না…..ড. মোবারক হোসাইন

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

‎আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। প্রয়োজনে রাজপথে রক্ত দিবো তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না। গত ১৭ বছর হামলা-মামলা দিয়ে আমাদেরকে থামিয়ে রাখা যায় নি। আমরা আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরবো। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাহলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দুলালপুর হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার গনঅভুথ্যানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করেছে। তরুণদের দেওয়া রক্তের বিচার না করা পর্যন্ত সংগ্রাম চলবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। ইসলামি সংগীত পরিবেশন করেন গাজী আনাস রাওশান ও তার দল। এতে দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ ফরিদ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ভিপি নেয়ামত উল্লাহ ফারাবী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার। এসময় সাবেক চেয়ারম্যান আনোয়ার আজীম আবুল কাশেম সরকার, এসপিপির সংগঠক আমির হামজা মাসুম, অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুছ, মাজহারুল ইসলাম মনির, মনিরুজ্জামান জালাল, ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz