রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

প্রতীক পেয়েই প্রচারণা চান্দিনায় হাত পাখার প্রার্থীকে জরিমানা

  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা |

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারী) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এর সামনে পড়ে শোডাউনটি। এতে হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণার কথা থাকলেও হাত পাখা প্রতীকের প্রার্থী বুধবার (২১ জানুয়ারী) বিকেলে চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল একটি শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে হাতা পাখা প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমী’র ব্যবহৃত ফোনে একাধিবার কল  করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz