রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন বহিষ্কার

  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা |

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) রাত ৮টায় বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেইজে দলীয় প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।

কেন্দ্রীয় বিএনপি’র ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র নিম্ন লিখিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে’।

ওই চিঠিতে বিভাগ ভিত্তিক ২৩জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। তারমধ্যে কুমিল্লা বিভাগে ৬জন এবং কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওনকে এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ এর উপদেষ্টা ইঞ্জি. আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়।

দল থেকে বহিষ্কারের পর প্রার্থী আতিকুল আলম শাওন এর মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বহিস্কারের পর তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেন- ‘আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতা-কর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কোরবানি করতে সব সময় প্রস্তুত’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz