
প্রতিনিধি ব্রাহ্মণপাড়া
তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের ( পিপিএম ) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপপরিদর্শক ( এসআই ) মো. আল-আমিন, উপপরিদর্শক ( এসআই) ডিএমএ মজিদ, সহকারী উপপরিদর্শক ( এএসআই ) রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ( অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ) ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়া এলাকার তারু মিয়ার ছেলে মাহবুব আলম, জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার জিরুইন এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মো. নায়েব আলী ও একই এলাকার জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নসু মিয়ার ছেলে মো. আল আমিন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার তিনজনই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।