রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মুরাদনগরে ছেলের হাতে বাবা খুন

  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯২ দেখেছেন :

প্রতিনিধি, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজ্বের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে পিতার মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম সুরুজ মিয়া (৬৫)। তিনি সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান। তিনি বলেন, ‘গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড. পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমি-জমা ও অর্থ বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার হজ্বের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ  গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz