বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সারাদেশে

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা

  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

আসন্ন গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে পল্লী সমাজসেবা, পল্লীমাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী, বিভিন্ন ভাতাভোগী, ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার অংশীজনদের নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, থানার এসআই মো. আব্দুল সবুর, উপজেলা মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণভোট ও জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং জাতীয় সনদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz