রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা-৭ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল

  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭  (চান্দিনা) আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এতে কুমিল্লা-৭ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয় এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সোলায়মান খান।
অপরদিকে ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকায় স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকী ও হলফনামায় তথ্য ঘাটতি থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর প্রার্থী সজল কুমার করের প্রার্থীতা বাতিল করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz