রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

খালেদা জিয়ার প্রয়াণে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ দেখেছেন :

কুমিল্লা কন্ঠ ডেক্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। কাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে শোক।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে বৃহস্পতিবারও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সচিবালয়ে গিয়ে দেখা গেছে,

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন এক নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কর্মকর্তাদের কেউ কেউ কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।

খালেদা জিয়ার মাগফেরাতের জন্য কাল শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বলে রাখা ভাল, ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গেল ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। খালেদা জিয়াকে গতকাল বুধবার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ঢাকার জিয়া উদ্যানে বুধবার বিকাল পাঁচটার কিছু পূর্বে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর পূর্বে, বিকাল তিনিটা পাঁচ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজায় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz