রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

হাদি হত্যার বিচার দাবিতে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ দেখেছেন :

প্রতিনিধি, ভিক্টোরিয়া কলেজে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে এ বিক্ষোভ হয়। এতে কলজের উচ্চমাধ্যমিক শাখার বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

দেখা যায়, শিক্ষার্থীর বিভিন্ন প্রতিবাদী স্লোগান তোলে কলেজের উচ্চমাধ্যমিক শাখা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কান্দিরপাড় পুবালী চত্বরে দুপুর ২ টায় এক সংক্ষিপ্ত  সমাবেশ হয়।

সমাবেশে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিছা তাবাসসুম মাহি বলেন, ‘এ কেমন দেশ! খুন করার পর হাদি ভাইয়ের খুনি বিদেশে চলে গেছে। আমরা এদেশের সকলের নিরাপত্তা চাই।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজ মিশতাহ বলেন, ‘আমাদের ভাইয়ের হত্যাকান্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। জুলাই যোদ্ধারা নিরাপত্তা নিয়ে সঙ্কিত।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একরামুল হক বলেন, ‘হাদি ভাইকে নির্মম হত্যার বিচার দাবিতে দাঁড়িয়েছি। এ হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে।ন্যায়বিচার ছাড়া সমাজ নিরাপদ নয়। রাষ্ট্র এ দায় এড়াতে পারে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz