রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করলেন বিএনপির প্রার্থী আবুল কালাম

  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে শোকবইতে স্বাক্ষর করেন তিনি।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবহিতে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

এসময় আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া কতটা জননন্দিত নেতা ছিলেন আজ সেটা প্রমাণিত। বেগম জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষ আজ শোকাহত। জাতি আজ এমন একজনকে হারিয়েছে যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। সারাবিশ্বে বেগম জিয়ার মৃত্যুর খবরে শোক ছড়িয়েছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হারিয়ে গভীর শোকহত। মহান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz