রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

চান্দিনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে দুপুর থেকে বিকাল পর্যন্ত ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর কার্যালয়ে এবং ১ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয়ে তাদের মনোনয়ন দাাখিল করেন।

এদিন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. মোশারফ হোসেন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মো. জয়নুল আবেদীন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুফতি এহতেশামুল হক রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয়ে তাদের মনোনয়ন দাখিল করেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আরও একটি মনোনয়নপত্র দাখিল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz