রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ দেখেছেন :

প্রেসবিজ্ঞপ্তি:
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. অধ্যাপক শফিকুল আলম হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকাল ৪টায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, বরুড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, বরুড়া পৌর জামায়াতের আমীর শাহজালালসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত শফিকুল আলম হেলাল বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসানে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই ন্যায় ও সততার রাজনীতি বিজয়ী হবে।
তিনি কুমিল্লা-৮ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz