রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ দেখেছেন :

প্রতিনিধি, বুড়িচং 

কুমিল্লা–সালদা সড়কের বুড়িচং উপজেলার পাঁচোড়া সিন্দুরী চৌমুহনী এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন (৪৮) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বুড়িচং থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা–সালদা সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া চৌমুহনী এলাকায় কুমিল্লাগামী একটি বেপরোয়া গতির মাটি বহনকারী ড্রাম ট্রাক একই দিকে চলমান একটি মোটরসাইকেলকে সিন্দুরী ব্রিজ এলাকায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আক্তার হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলী বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মাটি বহনকারী ড্রাম ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। বিকাল ৫টার দিকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz