রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

জামায়াতের জোটে এনসিপি ও এলডিপি

  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ দেখেছেন :

ঢাকা অফিস

জামায়াতে ইসলামীর আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এলডিপির যোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এ বিষয়ে রোববার ‘রাতের মধ্যে’ সংবাদ সম্মেলন করে এনসিপি ও এলডিপি বিস্তারিত তুলে ধরবে বলেও জানান তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘জরুরি’ সংবাদ সম্মেলনে এসে শফিকুর রহমান এ অগ্রগতি তুলে ধরেন।

জামায়াত ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দল এ সংবাদ সম্মেলন ডাকে।

জামায়াতের আমির বলেন, “আমাদের আট দলের সঙ্গে দুটি দল যুক্ত হয়েছে— এনসিপি ও এলডিপি।”

“এলডিপির অলি আহমেদ উপস্থিত আছেন, আর এনসিপির নাহিদ ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে মিটিং করেছেন; আমাদের জোটে যুক্ত হয়েছেন। রাতের মধ্যে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তুলে ধরবেন।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz