
নিজস্ব প্রতিবেদক :
১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।
তারেক রহমানকে সংবর্ধনার স্থান রাজধ ৩০০ ফিটের সেই মঞ্চ পরিদর্শন করেছেন কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম।
বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী নিয়ে ৩০০ ফিট এলাকায় যান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জ থেকে ১০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় অবস্থান করছেন।
এসময় আবুল কালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন আমাদের নেতা তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিহাসের পাতায় লেখা হবে। সারাদেশ থেকে ৫০ লাখ লোক এসেছেন। কেউ কেউ দুই দিন আবার কেউ তিনদিন আগেই চলে এসেছেন। আমাদের মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাসে অংশীজন হতে দলে দলে মানুষ ছুটে আসছেন। মানুষের উপস্থিতি প্রমাণ করছে এদেশের মানুষ তারেক রহমানকে কতটা ভালোবাসে।
পরে নেতাকর্মী ও সমর্থকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।
এসময় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।