রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখা গেছে : মির্জা ফখরুল

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ দেখেছেন :

ঢাকা অফিস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন বিলম্বিত বা বানচালের ষড়যন্ত্র দেখা গেছে বলে মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল, তাই সব সময় নির্বাচন চেয়েছে। আমরা সত্যিকার অর্থে আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই।’

‘রাজনৈতিক কাঠামো বদলানো দরকার, তাই ভিশন-২০৩০ বিএনপি ঘোষণা করেছে। আমরা ক্ষমতায় গেলে কি করবো তা ৩১ দফার মধ্যে তুলে ধরেছি। আমরা অর্থনীতির জন্য স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা করেছি। পাঁচ বছরে পর্যায়ক্রমে একটি স্থির অবস্থায় দাঁড়াবো। আমরা আশাবাদী। আমরা ক্ষমতায় গেলে এমন একটা জায়গায় নিয়ে যাবো জনগণ স্বস্তিতে থাকবে।’

ফখরুল ইসলাম বলেন, ‘মব তৈরি করা গণতন্ত্র নয়। গণতন্ত্র একটা চর্চার বিষয়। বিএনপি এতটা দেউলিয়া হয়নি যে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz