রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ের লড়াই করে নির্যাতিত হয়েছেন- কায়কোবাদ

  • আপডেট সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারা জিবন দেশ ও জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন নির্যাতিত হয়েছেন। আজ তিনি খুবই অসুস্থ। হাসপাতালে ভর্তি। আপনারা তার জন্য দোয়া করবেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সোমবার (১৫ ডিসেম্বর) মুরাদনগরের জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেস্কারুননেছা এতিমখানা এবং এলাকাবাসী উদ্যোগে এ  দোয়া মাহফিল হয়। এই সময় কায়কোবাদ উপস্থিত জনতার কাছে ২ রাকাআত নফল নামাজ পড়ে দোয়া করার আহবান জানালে দুই হাত তুলে নফল নামাজ পড়ে দোয়া করার প্রতিশ্রুতি দেয় হাজার হাজার জনতা।

কায়কোবাদ বলেন- যেহেতু তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনী বিধিনিষেধও রয়েছে তাই সব কথা বলতেও পারব না।  নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন।

নির্বাচনী আচরণ বিধির কারনে দোয়া মাহফিলে বিএনপি নেতা কর্মীদের আসতে নিষেধ করা হলেও সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এক নজর দেখতে জনতার ঢল নামে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুরাদনগরের বাবুটিপাড়া ডুকতেই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুইধারে  অসংখ্য নারী পুরুষের দেখা মিলে।  দাদাভাই দাদাভাই স্লোগান দিতে থাকে তরুন ও শিশুরা। এ যেন হ্যামিলিওনের বাঁশিওয়ালা এগিয়ে যাচ্ছে পিছুপিছু হাটছে নারী পুরুষ ও শিশুরা। তবে তিনিও জনতাকে আগলে ধরেন পরম মমতায়। তবে জনতার ঢল নামলেও সকলকেই নির্বাচনী আচরন বিধি মেনে স্লোগান বা সভা সমাবেশ না করার আহবান জানান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz