বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে

ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন ৯ ডিসেম্বর, ৩ পদে প্রার্থী ৬ জন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষকদের এ নির্বাচনকে ঘিরে কলেজে চলছে উৎসবের আমেজ।
গত ২ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এর আগে গত ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং একইদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া ও একই মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
এ নির্বাচনে সম্পাদক পদে ৩ জন ও যুগ্ম সম্পাদক পদে ২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- সম্পাদক পদে শিক্ষক পরিষদের বর্তমান সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যোবায়ের মিয়া এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার। এছাড়াও প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো: ইমাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হবেন। এদিকে যুগ্ম সম্পাদক (মহিলা) পদে কেউ মনোনয়ন না নেওয়ায় এই পদ খালি থাকবে।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ খালেদ হোসেন খান বলেন, এবার ১৬৮ জন শিক্ষক ভোটার তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন৷ আমরা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। ৯ ডিসেম্বর কলেজের পরীক্ষ ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ১০টা থেকে ২ দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। এই কমিটির মেয়াদ থাকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz