
স্টাফ রিপোর্টার।
গত ৩ ডিসেম্ব লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো.আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা.মুহাম্মদ নুর উল্লাহ রায়হান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।