রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

পুরাতন বই দিলে মিলেছে নতুন বই 

  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ দেখেছেন :

আল-আমিন কিবরিয়া

সমতট পড়ুয়া। কুমিল্লার একটি সাহিত্য সংগঠন। এ সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বই বিনিময় প্রহর অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের সামনে এই অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের সাথে কথা বলা। একটি বই একবার পড়ার পর দ্বিতীয়বার সেই বই পড়তে কারোই ইচ্ছে করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। তবে কেমন হয় যদি বইটি বুক সেলফে না রেখে একে অপরের কাছে বিনিময় করি। তেমনি এক উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন ‘সমতট পড়ুয়া’।

দেখা যায়, সমতট পড়ুয়ার এই বই বিনিময় প্রহর অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলেছে উৎসবের আমেজ। কলা ভবনের সামনের মাঠকে সাজানো হয়েছে বাহারি সাজে৷ সংগঠনের সদস্যরা বই নিয়ে বসে আছেন গাছতালায় ও টোন-টেবিলে। তাদের কাছ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের পড়ের ফেলা বই দিয়ে আবার নিয়ে যাচ্ছেন নতুন বই। অন্তত সাড়ে ৫০০ বই দেওয়া-নেওয়া হয় এ অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভায় সমতট পড়ুয়ার সভাপতি শিমুল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানসিব জুনায়েদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, যুগ্ম-সম্পাদক মো. মুনছুর হেল্লাল, সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মুক্তি সাহা ঈশিতা ও অভিষেক কর, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সুপ্তি সাহা ইশিকা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন নাবীল, অর্থ পরিকল্পনা সম্পাদক ফাহিমা মজুমদার প্রমুখ।

সংগঠনের সদস্যরা বলেন, ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে সমতট পড়ুয়ার যাত্রা শুরু হয়। আমাদের কাজ সাধারণ মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করা। এই লক্ষ্য নিয়েই আমার কাজ করে থাকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz