রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

চৌদ্দগ্রামে গাঁজাসহ দুইজনকে পুলিশে দিল জনতা

  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের মোঃ হানিফের ছেলে আরিফ হোসেন নিরব ও নোয়াখালীর সেনবাগের সোনাকান্দি গ্রামের ইয়াসমিন আক্তারের ছেলে মোঃ মাসুম।

শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, ‘গাঁজাসহ আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘড়িয়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য চার কেজি গাঁজাসহ কিশোর মাসুম ও আরিফ হোসেন নিরব শনিবার ভোররাতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। সাতঘড়িয়া গ্রামের মাদকবিরোধী যুব সমাজের কয়েকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে আটক করে। পরে খবর দিয়ে পুলিশের নিকট গাঁজাসহ দুই কিশোরকে সোপর্দ করে যুবকরা। এ ঘটনায় থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz