রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দলীয় সুত্রে জানা গেছে, বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায়, ঘোষণার দিন থেকে প্রতিদিন নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছ তার অনুসারী বিএনপি নেতাকর্মীরা। ২৪তম দিনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করে তারা।

দেখা যায়, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে শেষ হয়। ‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

‎বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz