রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় ভূমিকম্পের ভয়ে অজ্ঞান ৮০ নারী, হেলে পড়েছে ৫ তলা ভবন

  • আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

ভূমিকম্পে ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০জন নারী ভয়ে অজ্ঞান হয়ে। তাদের মধ্যে ৫ জন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়।
আহতরা ইপিজেডের ভেতর বেপজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০জন। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৩০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হয়নি কেউ৷ তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।
এদিকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার  সকাল ১০:৩৮  মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝে পড়েছিলেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz