রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনায় বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত

  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা 

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় কবির হোসেন নামে একজন ড্রামট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে ওই ঘটনা ঘটে। নিহত কবির হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কবির হোসেন তার বাড়ি থেকে ওনার নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তার গাড়িটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা অবস্থায় ছিলো। তিনি সড়ক বিভাজন পার হওয়ার পরে বাসটি তাকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz