রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

আমি কুমিল্লার জন্য ভালো কাজ করতে চাই; মু. রেজা হাসান

  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন, কুমিল্লা শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে। এ জেলার জন্য আমি ভালো ভাবে কাজ করব। নির্বাচন করব সুন্দরভাবে। আমি সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব। আগের ডিসির কাজ যেন চালিয়ে নিতে পারি। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের কাজ এগিয়ে নেব।
বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মু. রেজা হাসান।
তিনি আরো বলেন, রাজশাহী সিটি করপোরেশনে অনেক জায়গা অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে। রাস্তা বাড়িয়েছে। কুমিল্লা চাইলে সেটা করতে পারে। আমাকে সময় দিতে হবে। আপনাদের ( গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরী, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz