রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চৌদ্দগ্রামে পিকআপে আগুন দিলো দূর্বৃত্তরা

  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পিকআপ ভ্যানে আগুনে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার(১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণপাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আগুনের তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,‘দূর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালিক প্রতিদিন পিকআপ ভ্যানটি (ঢাকামেট্রো-ন-১৫-২২৪১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সাথে রাখে। সোমবার ভোরে মোটর সাইকেল আরোহী দুই দূর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।
পিকআপ ভ্যানের মালিক চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াত নেতা ফজলুল হক মোল্লা বলেন, ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এরআগে দূর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz