রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

পিআরসহ ৫ দফা দাবিতে তিতাসে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮২ দেখেছেন :

প্রতিনিধি, তিতাস

কুমিল্লার তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও  পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল শুরু হয়ে গৌরিপুর হোমনা সড়কে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করিকান্দি বাজারে এসে শেষ হয়।

উপজেলা জামাতের সেক্রেটারি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা শুরা সদস্য ও হোমনা উপজেলার আমীর মাওলানা সাইদুল হক, ,তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন প্রমূখ।

শামীম সরকার বিজ্ঞ  বলেন, ‘২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআরের পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেই। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন, রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন

তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz