রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় ডেঙ্গুতে সংবাদপত্র কর্মীর মৃত্যু

  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার কম্পিউটার অপারেটর  শাহ আলম  ডেঙ্গু জ্বরে মারা গেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৩৫বছর।  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার ফেনীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। তার মামাতো ভাই ইলিয়াস মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন শাহ আলম। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি।

শাহ আলম ফেনীর ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভী বাড়ির মো. বাহার মিয়ার ছেলে।

উল্লেখ্য, মৃত্যুকালে শাহ আলম দুই কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার স্ত্রী সন্তান সম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz