রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা

  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছর বয়সী একমাত্র কন্যা আরওয়া’র। খবর শুনে আফ্রিকা প্রবাসী বাবা ওসমান গণি শাহজালাল বিমানবন্দর থেকে ছুটে এলেন হেলিকপ্টারে। আদরের কন্যাকে শেষবারের মতোন দেখলেন, ছুঁয়ে আদর করলেন। অঝোরে নিজে কাঁদলেন, কাঁদালেন সবাইকে।
শুক্রবার হৃদয়বিদারক এমন দৃশ্যের অবতারণা হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। স্থানীয় গুণবতী স্কুল মাঠে অবতারণ করা হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড়ে ছিলনা হৈ-হুল্লোড়, সবাই দেখলেন হেলিকপ্টার থেকে নেমে ক্ষিপ্ত গতিতে এক বাবার ছুটে যাওয়া।
স্থানীয়রা জানান, বাবা ওসমান গণি বাদল গত ১৫ বছর আফ্রিকা থাকেন। সেখানে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। বিয়ের পর কন্যা আরওয়ার জন্ম হয়। চলতি বছর ছুটিতে এসে ৮ মাস মেয়ের সাথে কাটিয়ে আগস্টে ফিরে যান। বৃহষ্পতিবার দুপুর ১২ টায় বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে প্রাণ যায় আরওয়ার। একমাত্র কন্যার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক টিকেট কেটে ওসমান গণি দেশে ফিরলেন শুক্রবার সকালে।
 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে সকাল ১০টায় নামলেন এলাকায়। জানাযায় অংশ নিয়ে কলিজার টুকরা একমাত্র কন্যাকে দাফন করলেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ওসমান গণির বন্ধু মো: ইস্রাফিল বলেন, মেয়েকে শেষবারের মতো দেখার ইচ্ছে শুনে আমরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে আরওয়াকে রাখি।
ওসমান গণির ফুফা সাইদুল ইসলাম বলেন, মেয়ে মৃত্যুর খবরটি আমরা বৃহষ্পতিবার দুপুর ১২ টায় বাদলকে জানালে পরদিন সকালেই সে এসে হাজির হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz