রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। নতুন এ দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত রবিববারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz