রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে দোকানকর্মচারীর মৃত্যু

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২২ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফ্যানের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক দোকানকর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ছোট আলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও তুহিন দোকান বন্ধ করে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে দেখে তার ঘরের ফ্যান কাজ করছে না। পরে নিজেই ফ্যানের লাইন মেরামতের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ফারুক হোসেন বলেন, “রাতে ঘুমাতে গিয়ে তুহিন দেখে ফ্যান বন্ধ। পরে জানতে পারে তার ছিঁড়ে পুরো ঘরে বিদ্যুতের সংযোগ ছড়িয়ে আছে। নিজেই ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, “ঘটনাটি শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz