সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

হোমনার কৃতি শিক্ষার্থী জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ঢাকায় কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১০ দেখেছেন :

প্রতিনিধি, হোমনা

ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার কৃতি শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসান (২৪)। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলায় টিউশনি বাসার সিঁড়িতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জুবায়েদ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের মোঝো ছেলে ও হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের ভাতিজা।
বন্ধু অনিক জানায়, টিউশনি করতে গিয়েছিল। সেই বাসার সিঁড়ির মধ্যেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি পুলিশ।
নিহতের চাচা সাংবাদিক আক্তার হোসেনের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জুবায়েদের অকাল মৃত্যুতে হোমনা উপজেলা প্রেসক্লাব, সহপাঠী, শিক্ষক, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz