সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

দেবিদ্বারে মা‌টির চুলা বানা‌তে গিয়ে মিললো ৭১ রাউন্ড গুলি

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৭ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার

কুমিল্লার দেবিদ্বারে রান্নার চুলা তৈরি করতে গিয়ে মাটি খুঁড়ে পাওয়া ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামের পূর্ব পাড়ায় মো. রশীদুল ইসলামের বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সকালে ওই গ্রামের রশীদুল ইসলামের বাড়িতে রান্নাঘরের পাশে একটি নতুন মাটির চুলা তৈরির জন্য বাড়ির নারীরা মাটি খুঁড়ছিলেন। প্রায় দুই ফুট গভীর মাটি খোঁড়ার পর তারা সাদা পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পান। সন্দেহ হলে সেটি মাটি থেকে তুলে খোলার পর ভেতরে বেশ কিছু গুলি দেখতে পান।

পরে তারা বিষয়টি বাড়ির লোকজনকে জানালে স্থানীয়রা দেবিদ্বার সেনা ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্প ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টার দিকে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

প্রাথমিকভাবে যৌথবাহিনী ধারণা করছে, উদ্ধারকৃত গুলিগুলো পুরোনো ও অকেজো এবং সম্ভবত মেশিনগানের গুলি হতে পারে।

এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, “পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে মোড়ানো ব্যাগে ৭১ রাউন্ড গুলি পাওয়া গেছে। কে বা কারা গুলিগুলো লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz