রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয়া হয় ভিম সাবান!

  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়েলের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান।এনিয়ে প্রতারিত একজন মোয়াল্লেম কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
 বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এই তথ্য জানান। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন, নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাত।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে ১০অক্টোবর একটি মানি এক্সচেঞ্জে যান সৌদি রিয়াল ক্রয় করতে। মানি এক্সচেঞ্জের সামনে দুইজন ব্যক্তি মোয়াল্লেম সেলিমকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন- কম দামে বিক্রি করবেন। তিনি কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেইসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড়লাখ টাকা নিয়ে যান। এক পর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে টিস্যু দিয়ে বলেন-ঘেমে গেছেন মুখ মুছে নিন। মুখ মোছার পর তিনি হুশ হারিয়ে ফেলেন। হুশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেয়া হয়েছে। তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় পেছানো একটি ভিম সাবান। আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন। এছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন।
অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম ১১অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz